ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল লাফ

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৪:০৩:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার হালনাগাদকৃত নারী দলের র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ সময়কালে সবচেয়ে বেশি ৮০.৫১ পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৭৯.৮৭। আগের র‌্যাঙ্কিংয়ে যা ছিল ১০৯৯.৩৬।এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র‌্যাঙ্কিং ১০০তম। ২০১৩ সালের ১৩ ডিসেম্বর এবং ২০১৭ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান অর্জন করেছিল লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২০১৮ সালের মার্চে ১০২, ২০১৩ সালের আগস্ট ও ২০১৭ সালের মার্চে ১০৩ নম্বরে জায়গা করে নিয়েছিল টাইগ্রেসরা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল। সাত ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ভারত, আর ১৩ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে নেপাল। নারীদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। গত মাসে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে তারা।

৩ ধাপ এগিয়ে তিনে সুইডেন। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ এগিয়ে চারে, আর দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। সদ্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অবনতি হয়েছে। ৩ ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গেছে তারা। তবে ২ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছে আর্জেন্টিনা। 

 

আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad