ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৩:৩৩:৩০ পিএম

ডেস্ক নিউজ : একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশন সভা শুরু হয়।এটি বর্তমান ইসির নবম সভা। চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ছাড়াও ইসি সচিব আখতার আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন- সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারিতে ভোট করতে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর সভায় বসল ইসি।

 

 

কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad