ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

Anima Rakhi | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০২:২৩:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মিয়ানমার সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মিন্ট সোয়ে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গত বছর জুলাইয়ে জানায়, তিনি স্নায়বিক রোগ এবং পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত ছিলেন, যার ফলে স্বাভাবিক জীবনযাপন ও খাবার গ্রহণ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে নেপিদোর সামরিক হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতির দিকে যেতে থাকে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশের ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে গ্রেফতার করা হলে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয় মিন্ট সোয়েকে।

তবে ২০২৪ সালে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটলে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং অস্থায়ীভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।

সূত্র: বিবিসি

কুইকটিভি/অনিমা/০৭ অগাস্ট ২০২৫/দুপুর ২:২৩

▎সর্বশেষ

ad