ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

গণঅভ্যুত্থানকালের ১৯টি মামলায় চার্জশিট

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ১০:০৯:৩২ পিএম

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ১৯টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি।

 বুধবার (৬ আগস্ট) পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ জানিয়েছে, চার্জশিটকৃত আটটি হত্যা মামলার মধ্যে তিনটি শেরপুরের, একটি ফেনীর, একটি চাঁদপুরের, একটি কুমিল্লার, একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। 

অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জের তিনটি, সিরাজগঞ্জের দুটি, পাবনার একটি, জামালপুরের একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দুটি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন।
 
দায়ের হওয়া অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর। 

 

 

আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ১০:০০

▎সর্বশেষ

ad