ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জিতলেই লিগস কাপের নকআউটে মেসির মায়ামি

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০৮:১১:২৮ পিএম

ডেস্ক নিউজ : লিগ কাপের সবশেষ ম্যাচে মাত্র ১১ মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি। ডান পায়ে ব্যথা নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। যদিও পরবর্তীতে জানা গেছে চোট ঘোরতর নয়। তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। মেডিকেল টিমের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত মেসিকে মাঠে নামাতে চাইছে না ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। যে ইনজুরিতে মেসি পড়েছেন, তাতে তাকে ২ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।

মেসিকে ছাড়াই জয় আগের ম্যাচে জয় পেয়েছে মায়ামি। ডি পল, জর্ডি আলবারা দারুণ ছন্দে। তাদের ওপর ভর করে ৫ পয়েন্ট নিয়ে লিগস কাপের প্রথম লেগের টেবিলে আছে ৫ নম্বরে। চার নম্বরে থাকা লস অ্যাঞ্জেলসের পয়েন্ট ৬। ফলে ইন্টার মায়ামি জিতলেই নিশ্চিত হবে নকআউট। ইন্টার মায়ামি শিবিরে লিওনেল মেসি ছাড়াও ইনজুরিতে ভুগছেন ওবানদো, ওস্কারো, রদ্রিগেজরা। তাই মাশচেরানো একাদশ সাজাতে পারেন আক্রমণভাগে সুয়ারেজ, পিকল্ট, সেগুভিয়াদের নিয়ে।

তাছাড়া বুসকেটস, আলবা, ডি পলরা আছেন মাঝ মাঠের দায়িত্বে। প্রতিপক্ষ পুমাস শিবিরেও আছে ইনজুরি সমস্যা। গোলরক্ষক নাভাসও মিস করবেন এই ম্যাচ। তবে নকআউটের বিবেচনায় ছাড় দিতে চাইবে না পুমাস। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মাঝে। অন্যদিকে মাশচেরানো চাইবেন এই ম্যাচ জিতে নিশ্চিন্তে শেষ আটে পা রাখতে।

আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ৮:০০
▎সর্বশেষ

ad