ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

‘নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি’

Anima Rakhi | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০৪:১৬:৫৯ পিএম

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেবেন বলে জানিয়েছেন, আমরা শিগগিরই তা পাব বলে আশা করছি।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অপরিসীম। এবারের নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় বরাদ্দ রেখেছে। এ ছাড়া, ব্যক্তি বিশেষের প্রভাব এড়াতে নির্বাচনী সীমানা নির্ধারণে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসি বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা শেষ করতে চাই আমরা। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে, পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কুইকটিভি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/বিকাল ৪:১৬

▎সর্বশেষ

ad