ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ানকে শাস্তি দিল আইসিসি

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০১:০৫:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : এই ওয়েস্ট ইন্ডিজ সফরেই ইতিহাসটা গড়েছিলেন। টিম ডেভিড বনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান। তবে সেই ডেভিড একই সফরের শেষে শাস্তি পেলেন আইসিসিসির কাছ থেকে।

অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ একটি বল করেন যা লেগ সাইডে ছিল। আম্পায়ার জাহিদ বাসারাথ সেই বলকে ওয়াইড দেননি। তখন টিম ডেভিড হতাশ হয়ে দু’হাত প্রসারিত করেন।

এই আচরণ নিয়ে ধারাভাষ্যে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ড্যারেন গাঙ্গা বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়। যদি আম্পায়ার মনে করেন বল ব্যাটসম্যানের উরুতে লেগেছে, তাহলে সেই সিদ্ধান্তকে প্রশ্ন করা যাবে না।’ম্যাচ রেফারি রিয়ন কিং ২৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেন। ডেভিড নিজেও তার ভুল স্বীকার করেন।

আইসিসি’র কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৮ অনুযায়ী এই অপরাধটি লেভেল ১ পর্যায়ে পড়ে। এই কারণে ডেভিডের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা অবশ্য ভালোই কেটেছে অস্ট্রেলিয়ার। ৫-০ ব্যবধানে জিতে তবেই দেশে ফিরেছে দলটা। এবার তাদের অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১০ আগস্ট ডারউইনে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। 

এই সিরিজে টিম ডেভিড আছেন দলে। পাশাপাশি দলে ফিরেছেন ট্রাভিস হেড এবং জশ হ্যাজলউড, যারা ক্যারিবিয়ান সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন।

 

 

আয়শা/৬ আগস্ট ২০২৫/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad