ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ইনজুরির সঙ্গে ৫ বছরের লড়াই শেষে মাঠে ফিরছেন বিশ্বকাপ্পজয়ী ক্রিকেটার

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ১০:০৪:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৩ উইকেট নিয়ে ভারতকে গুড়িয়ে দিয়েছিলেন অভিষেক। আগ্রাসী এই পেসারকে নিয়ে ততক্ষণে আশা দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ফাইনালের ওই ঝলকের পর মাঠেই দেখা যায়নি নড়াইলের ওই তরুণকে। 

 
তবে ওই ম্যাচের পরপরই পিঠের ইনজুরিতে পড়েন অভিষেক। আর সেই ইনজুরি এখন পর্যন্ত ভোগাচ্ছে তরুণ পেসারকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ জেতার পর মার্চে একটি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন অভিষেক। বিশ্বকাপজয়ী তারকার নামের পাশে আছে কেবল ওই একটাই ম্যাচ। চোটের জন্য কয়েকবার চিকিৎসা করে এবং রিহ্যাবে গিয়েও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ২০২১ সালে উন্নত চিকিৎসার জন্য অভিষেককে দুবাইয়ে পাঠানোর চিন্তা করেছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে পাঠানো হয় তাকে। 
 
তবে ওই চিকিৎসায়ও লাভ হয়নি। ২০২২ সালে ডিপিএলে ব্যাটার হিসেবে এক ঝলক দেখা গেলেও খুব একটা ম্যাচ পাননি৷ এরপর থেকেই চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিষেক মাঠে ফেরার বেশ কাছাকাছি আছেন বলে জানা গিয়েছিল। এবার অভিষেক নিজেও নিশ্চিত করলেন সেটা। 
 
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত এনসিল টি-টোয়েন্টি দিয়ে অভিষেকের মাঠে ফেরা অনেকটা নিশ্চিত। এ প্রসঙ্গে তরুণ এই ক্রিকেটার বলেন, আগের থেকে বেশ ভালো আছি। অনেকটাই সুস্থ এবং বোলিং করতে পারছি। সঙ্গে ব্যাটিংয়েও জোর দিচ্ছিম অলরাউন্ডার হিসেবেই খেলব।’

 

 

আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:০০

▎সর্বশেষ

ad