ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে শাস্তি পেলেন টিম ডেভিড

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০৮:৩৪:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : আম্পায়ারের সাথে বাজে আচরণ করায় অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে, তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটারের বিরুদ্ধে আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

ডেভিড শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে একটি ঘটনার জন্য। সেই ম্যাচে পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবেলা করার পর ডেভিড তার দুই হাত প্রসারিত করেছিলেন। আম্পায়ারকে মূলত ওয়াইড দেয়ার ইশারা করেছিলেন ডেভিড।

তিনি মনে করেছিলেন, বলটা লেগ সাইডের বাইরে দিয়ে চলে গিয়েছিল।সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ। টিভি ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ডেইটন বাটলার ও গ্রেগরি ব্র্যাথওয়েট।

 

আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad