ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত

Anima Rakhi | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০৪:৩২:১৫ পিএম

ডেস্ক নিউজ : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স। 

আগস্টের ঘটনাগুলোকে এ দেশের গণতান্ত্রিক যাত্রার এক মোড় হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, ‌‘আজকের দিনটি ২০২৪ সালের জুলাই ও আগস্টের করুণ ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।’

বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ফ্রান্সের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

এই বার্তাটি এমন সময় এলো, যখন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারও আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে গণতান্ত্রিক সংস্কারের জন্য অব্যাহত সমর্থন জানিয়েছে।

সূত্র : বাসস

কুইকটিভি/অনিমা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad