ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম : ফারুকী

Anima Rakhi | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০৩:০৮:৪৮ পিএম

ডেস্ক নিউজ : আজ ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থার। এই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পোস্টে তিনি লেখেন, রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয়নি। তাহলে কী করে বুঝল তাঁরা পরাধীন? কী করে বুঝল তারা স্বাধীন? তাঁরা যেটা বুঝল, কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারল না কেন? তাঁদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছে না কেন?

ফারুকী বলেন, মাস্টারমশাই থিওরি নয়, কান পাতেন গিয়ে ঐ দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে। দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাঁদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নিচে চাপা পড়ে গেছে ফ‍্যাসিবাদ আর আগ্রাসনবাদ।
 
তিনি আরো বলেন, আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে। আজকে সারা দিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবেন। হাজারো শহীদেরা থাকবেন। আর থাকবে জালেমমুক্ত হওয়ার আনন্দ। সবশেষে তিনি জনপ্রিয় গানের একটি লাইন উল্লেখ করে লিখেছেন, ‘শোনো মহাজন, আমরা অনেকজন।

কুইকটিভি/অনিমা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad