ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ

Anima Rakhi | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০১:৩৩:২০ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে।

জনসাধারণের জ্ঞাতার্থে সোমবার এটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ সংশোধনের উদ্দেশ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ অধ্যাদেশে ২০১৮ সালের ৪৯নং আইনের ২, ৪, ৭, ৮, ১২, ১৩ ও ১৪ ধারায় সংশোধন আনা হয়েছে। এছাড়া, ২০১৮ সালের ৪৯ নং আইনে ‘ধারা ৮ ক’ সন্নিবেশ করা হয়েছে এবং ধারা ৯ প্রতিস্থাপিত হয়েছে।

সংশোধিত ধারা ৯-এ বলা হয়েছে যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পরিষদের ভাইস চেয়ারম্যান হবেন।

কুইকটিভি/অনিমা/৫ আগস্ট ২০২৫/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad