ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন’

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ১২:০৭:০৮ এএম

ডেস্ক নিউজ : অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা দেশের প্রবীণ নাগরিক ও কন্যাশিশুদের জন্য সেবার অগ্রাধিকার নিশ্চিত করতে পুরোনো পদ্ধতির সংস্কার ও ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধির জন্য সমাজসেবা অধিদপ্তরকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৈঠকে বয়স্ক ভাতার দুর্নীতি, প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও সেবাপ্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।

রাজনৈতিক প্রভাবের কারণে ভাতা বণ্টনে অনিয়মের বিষয় তুলে ধরে বলেন, অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভাতা পেয়েছেন। এই পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। বয়স অনুযায়ী এনআইডির তথ্য অনুসারে ভাতা দিতে হবে, এটাই প্রতারণা বন্ধের একমাত্র উপায়।

কন্যাশিশুদের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যদি কোনো দক্ষতাবৃদ্ধির প্রোগ্রাম থাকে, তাহলে কন্যাশিশুরা যেন অগ্রাধিকার পায়। আমাদের তাদের ওপর আলাদা করে মনোযোগ দিতে হবে।

সেবার স্বচ্ছতা ও নাগালের জন্য ডিজিটাল রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই মন্ত্রণালয়ের সব সেবা ও তথ্য একসঙ্গে পাওয়া যাবে- এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করা উচিত। মানুষকে যেন ঘুরে বেড়াতে না হয়, কোথায় কী সেবা পাওয়া যায়- তা সহজে যেন জানতে পারে।

 

 

আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১২:০০

▎সর্বশেষ

ad