ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে শান্ত-সোহান

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ১২:০০:০৯ এএম

স্পোর্টস ডেস্ক : লিটন দাসকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

ক্যাম্পে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত। সবশেষ সিরিজের ১৬ জন ক্রিকেটার বাদেও ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, সাইফ হাসান, খালেদ আহমেদ, নাহিদ রানা।

ক্যাম্পে ডাক পেয়েছেন ২৫ জন ক্রিকেটার। আগামী ৬ আগস্ট ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে ক্রিকেটারদের। ১৫ তারিখ থেকে শুরু স্কিল ক্যাম্প। ২০ তারিখ থেকে ক্যাম্পের বাকি অংশ হবে সিলেটে।

এই প্রাথমিক স্কোয়াড থেকেই গড়া হবে ডাচদের বিপক্ষে আসন্ন সিরিজের দল। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

 

 

আয়শা/৪ আগস্ট ২০২৫/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad