ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ১১:৩২:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আর সিরিজ শুরুর আগে তিন দিন সেখানেই অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। 

এর আগে নেদারল্যান্ডসের আসার কথা ছিল এ মাসের মাঝামাঝিতে। আর সিরিজ শুরুর কথা ছিল ১৯ আগস্ট থেকে। আর সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই সিরিজ সামনে রেখে আগামী বুধবার (৬ আগস্ট) থেকে ঢাকায় শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। আর ১১ আগস্ট থেকে বাংলাদেশে আসতে থাকবেন কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 
 
এদিকে এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। আর বাংলাদেশ মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে। 
  
গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের সব মাঠেই মোটামুটি ভাল রান হয়। তবে আবুধাবির উইকেটে ব্যাটাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। সেই কন্ডিশনের সঙ্গে মিল রেখে সিলেটের উইকেটে সিরিজ খেলবে বাংলাদেশ।

আয়শা/৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩০

▎সর্বশেষ

ad