ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় ফের মৃত্যুর দুঃসংবাদ

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ১০:১৪:২৩ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:১২

▎সর্বশেষ

ad