ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সীমান্ত পথে আরও ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৫:০৬:০৪ পিএম

ডেস্ক ‍নিউজ : বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে। এরপর ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়া হয়। তারা বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। চুয়াডাঙ্গা ছয় বিজিবি সহকারী পরিচালক হায়দার আলী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে। ভারতীয় পুলিশ তাদের আটক করে।

আটক বাংলাদেশিদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্তবর্তী এলাকার শূন্যরেখায়  ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। পতাকা বৈঠক শেষে বিএসএফ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে চারজন পুরুষ, চার নারী ও সাত শিশু রয়েছে। তারা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।
 
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন: চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারগণ।

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad