ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ বৃহস্পতিবার

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১১:৪৬:৫১ এএম

ডেস্ক নিউজ : ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ আগামীকাল ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে।

সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৬

▎সর্বশেষ

ad