ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৬ - ১০:২৭:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জামায়াত সমর্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ (UTL)-এর আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রফেসর ড. মোহাম্মদ বিলাল হোসাইন-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয়ার্ধে আয়োজিত সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশবরেণ্য শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাষ্টি ও দুই শতাধিক শিক্ষক। পূর্বের আহবায়ক কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের উপস্থিতিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়।

জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম নতুন এই ২৫ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একই সাথে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব নবগঠিত এই নির্বাহী কমিটির ওপর অর্পণ করা হয়েছে।

২৫ সদস্যের কমিটি হলো-

সভাপতি:
অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সহ-সভাপতি ৬ জন হলেন:
১. অধ্যাপক ড. মো. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।
২. অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩. অধ্যাপক ড. মনিরা আহসান, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪. অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেজ এন্ড ইকোনোমিক্স, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।
৫. অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬. অধ্যাপক ড: কাজী বরকত আলী, ভূগোল ও পরিবেশ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

কোষাধ্যক্ষ:
অধ্যাপক ড. এ এইচ এম মোশারফ হোসেন, চেয়ারম্যান, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সাধারণ সম্পাদক:
অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

যুগ্ম সাধারণ সম্পাদক:
১. অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২. অধ্যাপক ড. মো. আবু সায়েম, বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩. অধ্যাপক ড. আব্দুল মাসুদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৪. ড. মাহবুব আলম, ব্যবসা প্রশাসন অনুষদ, মানারাত বিশ্ববিদ্যালয়।
৫. অধ্যাপক ড. শামসুন্নাহার, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৬.অধ্যাপক ড. কে. এইচ এম নাজমুল হোসাইন নাজির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

সাংগঠনিক সম্পাদক:
অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দপ্তর সম্পাদক:
জনাব মুহাম্মদ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রচার ও মিডিয়া সম্পাদক:
ড. মুহাম্মদ শামসুজ্জামান রাজীব, চেয়ারম্যান, ইতিহাস বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক সম্পাদক:
ড. মীর্যা গালিব, সহকারী বিশ্ববিদ্যালয়, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়।

আইটি সম্পাদক:
প্রফেসর ড. আবু লায়েক, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শিক্ষা ও গবেষণা সম্পাদক:
প্রফেসর ইব্রাহীম হোসেন ইমন, আইএমএল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:
ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

আইন ও শিক্ষক অধিকার সম্পাদক:
প্রফেসর মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সেমিনার ও সম্মেলন সম্পাদক:
প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মুক্তিযুদ্ধ ও জুলাই বিষয়ক সম্পাদক:
মো. শরফুদ্দিন, ইইই, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

 

 

আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১০:২২

▎সর্বশেষ

ad