ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পহেলগাম সন্ত্রাসী হামলায় জড়িত সবাইকে হত্যার দাবি ভারতের

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১১:১৬:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, গত সোমবার (২৮ জুলাই) কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তিনজন নিহত হয়। মঙ্গলবার (২৯ জুলাই) পার্লামেন্টে ওই অভিযান নিয়ে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, ‘আমি সংসদকে বলতে চাই, বৈসারণে যারা হামলা করেছিল তারা তিনজন সন্ত্রাসী ছিল এবং তাদের তিনজনকেই হত্যা করা হয়েছে।’ বৈসারণ কাশ্মীরের পহেলগামের একটি এলাকা যেখানে চলতি বছরের ২২ এপ্রিল সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় ২৬ হিন্দু পর্যটক নিহত হন।
 
ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে বলে দেশটি হামলাকারীদের মদদ দিয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ নাকচ করে দেয়। এ ঘটনায় সৃষ্ট উত্তেজনা সংঘাতে রূপ নেয়। 
  
মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে বিমান হামলা চালায় ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। চারদিন পর যুদ্ধবিরতির মধ্যদিয়ে সংঘাতের অবসান ঘটে। তার আগে উভয় পক্ষের ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
 
অমিত শাহ বলেছেন, সেনা অভিযানে নিহত তিনজনই পাকিস্তানের নাগরিক এবং তাদের দুইজন পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য। তার কথায়, ‘ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে হামলায় তাদের জড়িত থাকার বিস্তারিত প্রমাণ রয়েছে।’
 
ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের অভিযানটি শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে দাচিগামের পাহাড়ে পরিচালিত হয়েছে। অমিত শাহ দাবি করেছেন, নিহতদের ঘাঁটি থেকে পহেলগামে ব্যবহৃত অস্ত্র পাওয়া গেছে। নিহতদের পরিচয়পত্রও পাওয়া গেছে, যা থেকে বোঝা গেছে, ওই তিনজনই পহেলগামের হামলাকারী।
 
নিহত তিনজনের নামও জানিয়েছেন অমিত শাহ। তারা হলেন- সুলেমান, জিবরান ও আফগান। অমিত শাহ দাবি করেন, পারভেজ নামে যে ব্যক্তি ওই তিনজনকে খাদ্য দিয়েছিলেন, তাকে আগেই আটক করা হয়েছিল। তিনি ও অন্যরা ওই তিনজনকে শনাক্ত করেছেন। তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের নির্দিষ্ট পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে, তারা পাকিস্তান থেকেই এসেছিলেন।
 
অমিত শাহ আরও বলেন, জঙ্গলে লুকিয়ে থাকার সময় যে চকলেট তারা খেতেন, তার মোড়ক দেখেও বোঝা গেছে, সেসব পাকিস্তানে তৈরি। জঙ্গিদের ডেরা থেকে পাওয়া ভোটার কার্ডও তাদের নাগরিকত্বের পরিচয় দিচ্ছে। অমিত শাহর দাবি, নিহত সুলেমান ওরফে হাসিম মুসাই পহেলগামকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’।

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১১:১২

▎সর্বশেষ

ad