ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়ার দোয়া

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ০৮:২৪:৪৯ পিএম

ধর্ম ডেস্ক : নামাজ শেষে নবীজি নিজেও কিছু দোয়া পড়তেন, সাহাবাদেরও কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। এমনি কিছু দোয়া যেগুলো ফরজ নামাজের পর পড়তে পারেন।

সালাত শেষে পাঠের দোয়া
 
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ উচ্চারণ: আল্লাহুম্মা আংতাস্‌ সালামু ওয়া মিন্‌কাস্ সালাম, তাবারক্‌তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্‌! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।
 
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর পড়ার দোয়াসমূহ
 
১. নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তিনবার ইস্তেগফার করতেন, তারপর এই দোয়া ১ বার পাঠ করতেন।
 
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ (মুসনাদে আহমাদ ২২৩৬৫/ মুসলিম হাদীস নং-৫৯১) (মুসনাদে আহমাদ ২২৪১৯/ মুসলিম ১৩৬৩)
 
২. تسبيح فاطمى (তাসবিহে ফাতেমি) অর্থাৎ ৩৩ বার, سُبْحَانَ اللهْ (সুবহানাল্লাহ) ৩৩ বার اَلْحَمْدُ لِلَّهْ (আলহামদুলিল্লাহ) ৩৪ বার اَللهُ اَكْبَرْ (আল্লাহু আকবর) (মুসলিম হাদিস ৫৯৫)‎
 
৩. ১ বার اية الكرسى (আয়াতুল কুরসি)
 
রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। (সুনানে কুবরা নাসাঈ ৯৯২৮/ ইবনুস্ সুন্নী ১২৩)

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad