ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টা করছেন তারেক রহমান: মির্জা ফখরুল

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৩:১৩:০৬ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনে বিএনপির কোনো নেতা মুচলেকা দেননি। শহীদ হয়েছেন যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন। পুরো বাংলাদেশ সেই সময় রাস্তায় নেমেছিল। এই আন্দোলন কোনো একক সংগঠনের ছিল না—শিশু থেকে বৃদ্ধ, সবাই অংশ নিয়েছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা কি চেয়েছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের চাঁদাবাজি? এত দ্রুত এসব ঘটলে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? পুরো জাতি তরুণদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আজ আমরা জোর গলায় বলতে পারি না যে দেশ নতুন করে গড়ে উঠছে। বরং একটি ফ্যাসিস্ট শাসনের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এক বছর পার হলেও হাসিনার বিচারের কিছুই দেখতে পাচ্ছি না। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তারা কেন এখনো গ্রেপ্তার হয়নি?

সংস্কার ইস্যুতে সরকারের অগ্রগতি নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার যতই চাপ তৈরি করুক, দেশের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয়। তারেক রহমান সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন—বাংলাদেশকে কীভাবে আবার গড়ে তোলা যায়, সেই পথ খুঁজছেন।

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad