ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৬ - ০৭:১১:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : জো রুটকে ফের অধিনায়ক করায় অবাক অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। ফক্স স্পোর্টসকে সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, ‘বিষয়টা আমাকে কিছুটা অবাক করেছে। অধিনায়ক হিসেবে তার অধ্যায় যেভাবে শেষ হয়েছিল এবং তারপর থেকে তিনি যেভাবে পারফরর্ম করেছেন, তা সত্ত্বেও জো রুট যে আবার অধিনায়কের দায়িত্ব নিল, এটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি।’

২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারার পর নেতৃত্ব হারান জো রুট। সেই সময় টানা দুই বছর প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ইংল্যান্ড। ১৭ টেস্টে জয় ছিল স্রেফ একটি। যে কারণে নেতৃত্ব হারান জো রুট। সেই রুটকেই আবার অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। তার পেছনেও বড় কারণ আছে। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৫ টেস্টে নেতৃত্ব দিয়ে রেকর্ড ২৭টি টেস্টে জয় উপহার দেন রুট।

দেশের স্বার্থে ফের অধিনায়কের দায়িত্ব নেওয়ায় জো রুটের প্রশংসা করেছেন গিলক্রিস্ট। তিনি বলেছেন, ‘হয়তো ইংল্যান্ড মনে করেছে এই মুহূর্তে তাদের রুট ছাড়া বেটার কেউ নেই। দেশের জন্য এই দায়িত্বটা নেওয়ায় জো রুটকে সাধুবাদ জানাই।’বেন স্টোকসের অবসরের পর অনেকেরই ধারণা ছিল ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক করা হবে হ্যারি ব্রুককে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করা হ্যারি ব্রুকের কাঁধে এখনই টেস্ট নেতৃত্বের ভার চাপিয়ে দেওয়া সমীচীন মনে করেনি ইংল্যান্ড। ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, তিন সংস্করণের নেতৃত্ব দেওয়ার জন্য হ্যারি ব্রুককে তৈরি হওয়ার সময় দিতেই জো রুটকে নেতৃত্বে ফেরানো হয়েছে। 

আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad