ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৬ - ০৬:৪৪:১৭ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (০২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার এলাকার মা মনি বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। অভিযান পরিচালনা করেন, দুর্গাপুর থানার এসআই ফিরোজ আলম। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এস আই ফিরোজ আলম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কাজে সকলকে সহায়তা করার আহবান জানান।

 

 

আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad