ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নড়িয়ায় বিদেশী রিভলবার ও কার্তুজসহ আটক ১

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৬ - ০৬:২৯:৫৫ পিএম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশী মদ্রা, পাসপোর্ট ও মোবাইল ফোন সহ একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তি উপজেলার ডিঙ্গামানিক কলারগাঁও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে সেলিম বেপারী (৪৬)।

নড়িয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটের দিকে নড়িয়া থানা পুলিশের একটি দল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে সেলিম বেপারীর বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশী রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশী মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম বেপারীর বসতঘর থেকে বিদেশী রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশী মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad