ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে ম্যাচ সেরা হয়েও মন খারাপ স্টোকসের

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ১১:২৩:৫৮ এএম

স্পোর্টস ডেস্ক : সফরকারী ভারতের বিপক্ষে পর পর দুই টেস্টে ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস। লর্ডসে ম্যাচের সেরা হয়ে তিনি যতটা আনন্দ পেয়েছিলেন, ম্যানচেস্টারে ততটাই হতাশ হয়েছেন। কারণ একটাই। ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। অনেক চেষ্টা করেও ভারতকে হারাতে পারেনি তারা। তাই মন খারাপ স্টোকসের। এই পুরস্কারের কোনো মূল্যই তাঁর কাছে নেই।

ভারতের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট ও পরে ব্যাট হাতে শতরানের জন্য ম্যাচের সেরা হয়েছেন স্টোকস। সেই পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, “একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম, তা হলে এই পুরস্কারের গুরুত্ব ছিল। জিততে পারিনি। এর কোনো দাম নেই। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু ভারতকে হারাতে পারিনি।”

ভারতের থেকে প্রথম ইনিংসে ৩১১ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। সিরিজে হারের শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার ব্যাট করেছে ভারত। ইংল্যান্ড মাত্র ৪ উইকেট তুলতে পেরেছে। ভারতের এই লড়াইয়ের প্রশংসা করেছেন স্টোকস। 

তিনি বলেন, “ওয়াশিংটন ও জাদেজা যে ভাবে খেলল তা অসাধারণ। দু’-এক বার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু ভারতের এই দলকে হারানো কঠিন। ওরা সেটা প্রমাণ করেছে। আমরা সব রকম চেষ্টা করেছি। কিন্তু ওদের হারাতে পারিনি। ওরা পঞ্চম দিনের চাপ সহ্য করেছে।”

পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের সুযোগ তৈরি করেছিলেন স্টোকসই। ৯০ রানের মাথায় লোকেশ রাহুলকে আউট করেন তিনি। শুভমন গিলকেও কয়েক বার সমস্যায় ফেলেন স্টোকস। কিন্তু জাদেজা ও ওয়াশিংটনকে পারেননি। তার কারণও ব্যাখ্যা করেছেন ইংলিশ অধিনায়ক। 

তিনি বলেন, “ডানহাতি ব্যাটারদের জন্য পিচে অসমান বাউন্স ছিল। সেটা কাজে লাগাচ্ছিলাম। কিন্তু বাঁহাতিদের জন্য সেটা ছিল না। তাই ওদের সমস্যায় ফেলতে পারিনি। উইকেটে তৈরি হওয়া রাফের (জুতোর আঘাত পিচের মাটি খুঁড়ে যাওয়া) সুযোগও নিতে পারিনি। বল পুরনো হয়ে যাওয়ার পর পিচ থেকে তেমন সুবিধাও পাচ্ছিলাম না।”

দুই ইনিংস মিলিয়ে ২৫৭ ওভার বল করেছে ইংল্যান্ড। দলের চার পেসারকে অনেক বল করতে হয়েছে। তাঁরা ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেটা বোলারদের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছিল। সেই জন্য শেষ দিকে দুই পার্ট টাইম বোলার জো রুট ও হ্যারি ব্রুকের হাতে বল তুলে দেন স্টোকস। 

তিনি বলেন, “এই টেস্টে বোলারদের শরীরের উপর প্রচুর ধকল গিয়েছে। তাই শেষ দিকে ঝুঁকি নিতে চাইনি। ডসনও অনেক বল করেছে। আমি চাইনি বোলারদের চোট লাগুক। বোলারেরা শারীরিক ভাবে কোন জায়গায় আছে তা দেখতে হবে। তার পরেই পরের টেস্টের দল ঠিক করব।”

টেস্টে পঞ্চম দিন শেষ এক ঘণ্টায় ১৫ ওভারের খেলা বাকি ছিল। তখনও ক্রিজে জাদেজা ও ওয়াশিংটন। ভারতের লিড তখন ৭৫ রান। স্টোকস বুঝে গিয়েছিলেন, ভারতের বাকি ছয় উইকেট ফেলে আর এই ম্যাচ জেতা সম্ভব নয়। তাই তিনি ড্রয়ের প্রস্তাব দিতে যান। কিন্তু তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভারতের দুই ব্যাটার। ইংলিশ অধিনায়কের এই প্রস্তাবের সমালোচনা হয়েছে। যদিও ম্যাচ শেষে এই বিষয়ে স্টোকসকে কোনো প্রশ্না করা হয়নি। তিনিও আর কথা বাড়াতে চাননি।

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১১:২৩

▎সর্বশেষ

ad