ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

সাবেক এমপি শাম্মীর বাড়িতে চাঁদা আনতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসহ ৫ জন গ্রেপ্তার.

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ১২:৩১:৫২ পিএম

অনলাইন নিউজ:

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাটে চাঁদা নিতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সদস্যসহ পাঁচজনকে আটক করেছে গুলশান মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদ এবং তার সহযোগী অপু অন্যতম বলে পুলিশ জানিয়েছে। গুলশান মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) রাত আটটার দিকে গুলশান ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের মালিকানাধীন। থানা পুলিশের ভাষ্যমতে, এর আগে গত ১৭ জুলাই আটক ব্যক্তিরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তার স্বামী ১০ লাখ টাকা প্রদান করলেও বাকি অর্থ দিতে অস্বীকৃতি জানান। এর ধারাবাহিকতায় শনিবার রাতে পুনরায় তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার দাবি করে। তখনই ভুক্তভোগী দম্পতি পুলিশের সহায়তা চান। খবর পেয়ে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে। অভিযুক্ত বাকিরা হলেন- সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদার, আমিনুল ইসলাম ও ইব্রাহীম হোসেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ১২.৩২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad