ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৫:০৪:১৮ পিএম

অনলাইন নিউজ :

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বড় দোলাপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, গোলাম মোস্তফা ও তার পরিবারের লোকজন অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। কিন্তু গভীর রাতে বাড়িতে লোকের আগমন টের পেয়ে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ৬-৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ওই ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। যদি তারা মামলা দিতে আসে তাহলে মামলা নেওয়া হবে।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ বিকাল :০৫.০৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad