ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন

Anima Rakhi | আপডেট: ০১ আগস্ট ২০২৫ - ১০:২৯:৫৪ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে গমনেচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে-এমন তথ্য হাইকমিশনের নজরে এসেছে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী নেওয়ার বিষয়ে বর্তমানে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। এছাড়া, সাবাহ প্রদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে মালয়েশিয়ার সাবাহ প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ যদি বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়, তবে তা বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞতিতে।  

কুইকটিভি/অনিমা/১ আগস্ট ২০২৫/রাত ১০:২৭

▎সর্বশেষ

ad