ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাফুফের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে প্রবাসী ফুটবলার একজন

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ১২:৫১:১৫ এএম

স্পোর্টস ডেস্ক : ভিয়েতনামের বাছাইকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। ক্যাম্পে সুযোগ পাওয়া ১৯ জনের মধ্যে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। জায়ান এরইমধ্যে বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগও দিয়েছেন।

১৯ সদস্যের এই দলে পরে আরও কয়েকজন যোগ হবেন। ১২ আগস্টের পর যোগ দেবেন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন। তারা ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্লেঅফে খেলবেন।

ভিয়েতনামে বাছাই অনুষ্ঠিত হবে ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ‘সি’ গ্রুপে বাংলাদেশের ছাড়াও রয়েছে ইয়েমেন, ভিয়েতনাম ও সিঙ্গাপুর। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনাম, ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই চারদলের মধ্যে থেকে একটি দল সৌদি আরবের মূল টুর্নামেন্টে সুযোগ পাবে। মূল টুর্নামেন্ট হবে আগামী বছরের ৭ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ আংশিক দল
সাকিব আল হাসান, মোহাম্মদ ইমন, মো. আসিফ, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, কামাকাই মারমা, রাজন হাওলাদার, আলফাজ মিয়া, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী, আশরাফুল হক আসিফ, সাজেদ হাসান জুম্মন নিঝুম, আরমান ফয়সাল আকাশ, মইনুল ইসলাম মইন, রাজু আহমেদ জিশান, রফিকুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, রাব্বি হোসেন রাহুল ও মুরশেদ আলী।

 

 

আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:২০

▎সর্বশেষ

ad