ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন

Anima Rakhi | আপডেট: ০১ আগস্ট ২০২৫ - ০৭:৩৯:৪৮ পিএম

ডেস্ক নিউজ : জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সনদটি স্বাক্ষর হবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকালে মাদরাসার প্রধান শেখ আহমেদ এবং মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে বিএনপির কিছু পর্যবেক্ষণ আছে, বাকি বিষয়গুলোতে দলটির কোনো দ্বিমত নেই।

তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় সব প্রক্রিয়াই সম্পন্ন করা হয়েছে।

সৌজন্য সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। এখন শুধু সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা প্রয়োজন।

কিউটিভি/অনিমা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৯

▎সর্বশেষ

ad