ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

মাইলস্টোন ট্রাজেডি: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৩

Mohon | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৪:০২:৪৩ পিএম

অনলাইন নিউজ..

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি।নিহত শিশু মাহতাব উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহতের সংখ্যা ২৯। এদিকে, দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছে। তবে দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। অন্যদিকে, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৪ জুলাই ২০২৫/ বিকাল :৪.০২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad