ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

“নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ৯ জন শহীদের স্মরণে বৃক্ষ রোপণ

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৪:৩২:২৪ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯ জন শহীদের স্মরণে  বৃক্ষ রোপণ করা হয়েছে । শুক্রবার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলার মশরপুর, বাইপাস চত্ত্বরে “নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে বিভিন্ন শোভাবর্ধক বৃক্ষ রোপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বৃক্ষ রোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি ও হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা।

এসময় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল প্রমূখসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯ জন শহীদের স্মরণে এ বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের শোভা বর্ধনে বৃক্ষরোপন করেছেন এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ফলদ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছ বিতরণ করেছেন।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad