ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টোকসের ৫ উইকেটের পর ব্যাট হাতেও দারুণ ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০২:০১:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : পায়ে আঘাত পাওয়ার কারণে যে পন্তকে নিয়ে দ্বিধা ছিল, সেই পন্ত ব্যাটিংয়ে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ দিকে শার্দুল ঠাকুরের ৪১ এবং ওয়াশিংটন সুন্দরের ২৭ রানে ভর করে ৩৫৮ রানের সংগ্রহ পায় ভারত। তার আগে প্রথম দিনে ফিফটি হাঁকিয়েছিলেন জয়সওয়াল এবং সাই সুদর্শন।

এদিকে ভারতের ব্যাটিং লাইন আপ বলতে গেলে একাই গুড়িয়ে দিয়েছেন বেন স্টোকস। ৭২ রানে নিয়েছেন ৫ উইকেট। ২০১৭ সালের পর এই প্রথম টেস্টে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। আর এতে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের ছোট্ট একটি তালিকায়ও নাম লিখিয়ে নিয়েছেন। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস। ৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন জফরা আর্চার।

ম্যানচেস্টারে দ্বিতীয় দিনে যতটুকু সময় ইংল্যান্ড রান করেছে, সেই সময় পর্যন্ত স্বাগতিকদের ওভারপ্রতি রান ছিল ৪.৮৯। ডাকেট ও ক্রলির দুর্দান্ত ব্যাটিংয়ে এমন দ্রুত রান করেছে ইংলিশরা। তবে দুই ওপেনারের কেউ শতক হাঁকাতে পারেননি। জাদেজার বলে ক্রলি আউট হওয়ার আগে করেছেন ৮৪ রান। তার কিছুক্ষণ পরই আনশুল কম্বোজের বলে ৯৪ রানে আউট হন বেন ডাকেট। অবশেষে ইংল্যান্ডের দুই ওপেনার ছন্দে ফিরেছে বলা যায়। এবারের ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে এই দুইজনের রানখরা ওপেন সমালোচনা তৈরি করেছে। দিন শেষে ক্রিজে ২০ রানে অলি পোপ এবং ১১ রানে অপরাজিত আছেন জো রুট। 

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad