ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, থাকছে মুক্তিযোদ্ধা কোটা

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ১০:১৫:৪৮ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছরের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। এবার ভর্তি কার্যক্রম ৩০ জুলাই থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের জন্য কোনো কোটা রাখা হয়নি। তবে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য থাকছে ৫ শতাংশ কোটা।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তরের পুত্রসন্তানদের জন্য ২ শতাংশ কোটাও থাকবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারও তিন ধাপে নেওয়া হবে ভর্তির আবেদন। এর মধ্যে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই।

এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরো দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

এর আগে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন বলে উল্লেখ ছিল।

একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা, সেটিও উল্লেখ ছিল। তবে সমালোচনার মুখে আগের ৭ শতাংশ কোটা বাহল রাখা হয়েছে। তা ছাড়া বাকি ৯৩ শতাংশ ভর্তি মেধার ভিত্তিতে নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:১৫

▎সর্বশেষ

ad