ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ - ০৫:০৩:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছিল স্পেনের রাজধানী মাদ্রিদের বেশকিছু এলাকা। সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে তিনি ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) দান করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি লিখেছেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
মাদ্রিদের মানুষও মেসির এমন মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা জানাতে এগিয়ে আসবেন বলে বিশ্বাস আয়ুসোর, ‘পাশাপাশি বলতে চাই, মাদ্রিদের মানুষ শিগগিরই তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছে।’
মেসির এই অনুদান এমন সময় এসেছে, যখন স্প্যানিশ কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চালাচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এলেও অব্যাহত রয়েছে সতর্কতামূলক নির্দেশনা। পরিস্থিতি স্থিতিশীল হলেও জরুরি সেবা বিভাগের সদস্যরা এখনও দাবানলপ্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন।

বিশেষ করে সান হুয়ান জলাধারের আশপাশে ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট উৎস (হটস্পট) নিভিয়ে ফেলতে কাজ করছেন মাদ্রিদের সংশ্লিষ্ট বিভাগ। এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল এবং পরিবেশরক্ষী বাহিনী অংশ নিচ্ছে। এখনও পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকায় বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি।

 

 

আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০৩

▎সর্বশেষ

ad