ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ - ০৪:৪১:১৭ পিএম

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারের একটি পুরোনো বটগাছের বিশাল ডাল দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দেবীগঞ্জ বাজারের একটি পলি চিকিৎসালয়ের দোকানঘরের ওপর দিয়ে বটগাছের বিশাল একটি ডাল বিস্তৃত হয়ে রয়েছে। ডালটি ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে এবং সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। মজ্ঞলবার (৪ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় পল্লী চিকিৎসক আবু হানিফ এর দোকানের উপরে বড় একটি বট গাছে ডাল।

এটি কাটা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা স্থানীয়দের দাবি, গাছটির নিচ দিয়ে দেবীগঞ্জ বাজারের দুটি গুরুত্বপূর্ণ গলি রয়েছে। এসব গলি দিয়ে প্রতিদিন শত শত পথচারী, ক্রেতা-বিক্রেতা,মসজিদের মুসল্লী, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও ব্যবসায়ী চলাচল করেন। এছাড়া গাছটির সঙ্গে বিদ্যুতের একাধিক লাইন জড়িয়ে থাকায় ডাল ভেঙে পড়লে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ডালটি ভেঙে পড়লে আশপাশের দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। একই সঙ্গে বাজারের ব্যস্ত এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত ঝুঁকিপূর্ণ ডালটি অপসারণের দাবি জানিয়েছেন তারা।

 

 

আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad