ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ফুটসালে কোচ হচ্ছেন ইরানের সাঈদ

Anima Rakhi | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৪:১৯:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ফুটসালের বর্তমান এবং সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে ইরান। আসন্ন এশিয়ান ফুটসালের বাছাইয়ে ইরানের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ ফুটসাল দলের জন্য ইরান থেকেই কোচ আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ হয়ে আসছেন ৫৯ বছর বয়স্ক সাঈদ খোদারাহমি। আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় আসবেন তিনি। সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্যন্ত মূলত ইরানি এই কোচকে চূড়ান্ত করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। 

সাঈদ ২০১০ সাল থেকে অদ্যাবধি এএফসির ফুটসাল ইন্সট্রাকটর। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন ২০১২-১৬ পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি ফুটসালের ওপর বইও লিখেছেন সাঈদ। 

বাংলাদেশ কখনো ফুটসালের পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তাই এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ের জন্য উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল। সেই ট্রায়াল থেকে ৫৩ জন ফুটবলার প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ইরানি কোচ আসলে সেই ফুটবলারদের নিয়ে আরেক দফা ট্রায়াল হবে। সেখান থেকে বাছাই হওয়ার পর আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন ১৪ জন।

বাংলাদেশের ফুটবলে ইরানের প্রসঙ্গ আসলেই সবার আগে আলোচনায় আসেন নাসির হেজাজী। ইরানের হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের কোচ ছিলেন। পরবর্তী সময়ে জাতীয় দলেও কোচিং করিয়েছেন। আবাহনীতে ইরানি ফুটবলার ও কোচ কাজ করেছেন। ফুটসালে বাংলাদেশের প্রথম কোচ হচ্ছেন একজন ইরানি।

ফুটসালে জাতীয় দলের হেড কোচ হতে লেভেল ৩ সনদ প্রয়োজন। বাংলাদেশের কারো এটা নেই। তাই বাফুফে বিদেশি কোচ আনতে বাধ্য হয়েছে। বাফুফের টেকনিক্যাল বিভাগ প্রায় প্রতি মাসেই কোচিং কোর্স করায়। ফুটসাল নিয়ে সামনে কোর্স করানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। 

কিউটিভি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:০১৮

▎সর্বশেষ

ad