ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়িতে বুলেটপ্রুফ কাচ, যা জানালেন সালমান খান

Anima Rakhi | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৩:৪৯:২২ পিএম

বিনোদন ডেস্ক : সালমানকে খানকে তাড়া করে বেড়াচ্ছে সন্ত্রাসী লরেন্স বিশ্নোইয়ের হুমকি। অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায়। এমনকি, এক সময়ে সালমানের বাড়ির সামনেও তারা গুলি চালিয়েছে। তার পরে অভিনেতার বান্দ্রার সমুদ্রমুখী ফ্ল্যাট ‘গ্যালাক্সি’-র জানলায় বসেছে বুলেটপ্রুফ কাচ।

গত বছর মুম্বাইয়ে খুন হয়েছে রাজনীতিবিদ বাবা সিদ্দিকি। মনে করা হয়, সালমান ঘনিষ্ঠতার কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। আর তার পর থেকেই আরও কড়া হয়েছে সলমনের নিরাপত্তা।

ভয় পেয়েছেন সালমান! বিশ্নোইদের ভয়েই কি তাঁদের খোলা বারান্দায় বসল ‘বুলেট প্রুফ’ কাঁচ! এ বার মুখ খুললেন অভিনেতা।

গ্যালাক্সি আবাসনের দোতলায় সালমানের এক কামরার ফ্ল্যাট। কিন্তু সঙ্গে রয়েছে বড় একটা বারান্দা। অভিনেতার অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা এই বারান্দা। আগে এই বারান্দাটি পর্দা দিয়ে ঘেরা থাকত। নিজের জন্মদিন বা ইদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন বলিউড অভিনেতা। কিন্তু এ বার বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢেকে দেওয়া হল বিশেষ কাচে। এক সূত্রের দাবি, যেভাবে বার বার অভিনেতার কাছে লরেন্স বিশ্নোই ও তার দলবলের হুমকি এসেছে, তা দেখে আর কেউ ঝুঁকি নিতে চাইছেন না। তার ওপর সম্প্রতি মুম্বাইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনাও ভাবাচ্ছে মুম্বই পুলিশকে। গত বছরেই অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। অভিনেতার সঙ্গে এখন প্রায় সর্ব ক্ষণ ৪০ জন নিরাপত্তাকর্মী থাকেন।

কিন্তু সালমনের দাবি অবশ্য অন্য। অভিনেতা বলেন, ফ্ল্যাটের উচ্চতা কম হওয়ায় বহু অনুরাগী বাইরে থেকে পাইপ বেয়ে বারান্দায় উঠে পড়েন। অনেক সময় আমি দেখেছি বারান্দা অচেনা ব্যক্তি ঘুমিয়ে রয়েছেন। অনুরাগীদের কারণেই এটা ঘিরতে হল।

 

কিউটিভি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৯

 

 

 

 

▎সর্বশেষ

ad