ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৯:৫৮:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৫ রান তোলে পাকিস্তান। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। সঙ্গে গড়েছে ইতিহাসও। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ওপেনার নাঈম শেখ (৩), অধিনায়ক লিটন দাস (৮), হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) ফিরে যান দ্রুতই।

এই অবস্থায় ইনিংস গুছিয়ে নেন জাকের আলী ও শেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে গড়া তাঁদের ৫৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতি এনে দেয়। মেহেদি খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস, যাতে ছিল দুটি চার ও দুটি ছক্কা।

শেখ মেহেদির বিদায়ের পর দ্রুত ফিরে যান শামীম পাটোয়ারি (১)। তবে অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন ৪৮ বলে ৫৫ রান করে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও একটি চার। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে।

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২৫,/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad