ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৬:২০:০৩ পিএম

ডেস্ক নিউজ : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে ব্যাটিং করবে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদ। তাদের জায়গায় ফিরলেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার শরিফুল ইসলাম।

ম্যাচটিতে আরও বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি আছে তাদের। ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৯

▎সর্বশেষ

ad