ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ব্লাক বক্স দেখে দুর্ঘটনার কারণ জানা যাবে, গল্প বানানোর সুযোগ নেই’

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৩:৫০:৩৮ পিএম

অনলাইন নিউজ:

নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, ব্লাক বক্স দেখে দুর্ঘটনার কারণ জানা যাবে। গল্প বানানোর সুযোগ নেই। ক্ষতি অপূরণীয়, আর যেন না হয় সেদিকটা দেখতে হবে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভেবে দেখা দেখতে হবে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটির ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছে।

উপদেষ্টা বলেন, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। আগামীকাল সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম আসবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত জন শিশুর প্রয়োজন হবে তাদের সিঙ্গাপুর পাঠানো হবে।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি /রাজ/২২ জুলাই ২০২৫/বিকাল: ৩.৫০

 

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad