ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৭০ শতাংশ পোড়া শরীর, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাহতাব

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০২:৩৬:০১ পিএম

সারাদেশ: অনলাইন নিউজ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাহতাব রহমান (১৫) নামের এক শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছে।  ওই স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তো।  এ শিক্ষার্থীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মাহতাব।

ঢামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাইলস্টোনের এ শিক্ষার্থী। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক। একমাত্র ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া।

দগ্ধ মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। মাইলস্টোন স্কুলে তার শিক্ষার্থী কোড নম্বর ১০১৪।

পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে মাহতাবকে প্রতিদিন স্কুলে আনা-নেওয়া করতেন বাবা মিজানুর। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। তবে, স্কুল ছুটির ঠিক ১০ থেকে ১৫ মিনিট আগে হঠাৎ করে স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন।এ ঘটনায় মাহতাব গুরুতর আহত হন। পরবর্তীতে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়।

মিনহাজুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেকে বার্ন ইউনিটে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে মাহতাবের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আল্লাহ যেন আমার একমাত্র ছেলেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি/রাজ/২২ জুলাই ২০২৫/দুপুর: ২.৩৫

▎সর্বশেষ

ad