ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

“রাজশাহীতে সমাহিত হবেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির সাগর”

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০২:০৬:৫০ পিএম

অনলাইন নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে দাফন করা হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার লাশ দাফন করা হবে। তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হওয়ার পর লাশ হেলিকপ্টারে নেওয়া হবে রাজশাহীতে। বিকেলে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে তৌকিরের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে রাজশাহী নগরীজুড়ে। আজ সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি/রাজ/২২ জুলাই ২০২৫/দুপুর:০৫

 

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad