ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন দুই উপদেষ্টার

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০১:৫৪:৩১ পিএম

অনলাইন নিউজ: জাতীয় :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা কারাগারে আসেন।

ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করে তাঁরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভামঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পুলিশ মহাপরিদর্শক (আইজি) প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, কারাগারের জেলার তানিয়া জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি/রাজ/২২ জুলাই ২০২৫/দুপুর :১.৫৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad