ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিহতদের শ্রদ্ধা জানাতে মাইলস্টোন স্কুলে জনস্রোত..

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০১:৪৫:৩২ পিএম

অনলাইন নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।

আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। সাভার থেকে আসা নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘সাভারের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।’ তিনি জানান, কীভাবে কখন বিমানটি পড়ল, সেই জায়গা দেখার জন্য তিনি এসেছেন।

এ ছাড়া, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা দুর্ঘটনাস্থল নিহতদের শ্রদ্ধা জানাতে এসেছেন। অনেকে সমবেদনা জানাচ্ছেন। মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন খানের মা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে জানান, তিনি তাঁর মেয়েকে নিয়ে গতকাল সকাল পরীক্ষা শেষে বের হয়ে যান। এর প্রায় ঘণ্টা দুয়েক পর পর তিনি বিমান বিধ্বস্তের কথা জানতে পারেন।

জান্নাতুল ফেরদৌসের মতো আরও অনেকেই আজ গতকালের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন। রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও একই উদ্দেশ্যে এসেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে।

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি/রাজ/২২ জুলাই ২০২৫/দুপুর :১.৪৫

 

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad