ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাবার অনুপস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন ঐশ্বরিয়া

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৫ - ১১:০৯:০৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত এক বছর ধরে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের তুমুল আলোচনা সমালোচনা। এতো বেশি গুঞ্জন চাউর হয়েছে যে, এই সম্পর্ক টিকে আছে কিনা এমন সন্দেহ জেগেছে ভক্ত-অনুরাগীদের মাঝে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে কিছু না জানিয়ে তার বাড়িতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। তার বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। ওই ভিডিও দেখে এক মুহূর্তে আপনি হয়েই যেতে পারেন নস্টালজিক। একই সঙ্গে পুরোনো সমীকরণ মনে করে ভিজতে পারে চোখও।

ঐশ্বরিয়া বলেন, আমি দক্ষিণ ভারতীয়। রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সেই সময় শহরের বাইরে। বাবার আসতে এক দিন সময় লাগবে। তিনি বলেন, ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছেb। আমি অভিষেককে ফোন করতেই ও বলল আমি কিচ্ছু জানি না।

আমি তো অবাক। ওহ মাই গড! অভিনেত্রী বলেন, বাবাকে ছাড়াই বাগদান হয়। শুধু কি তাই, বাগদান হওয়ার পরেই নিজের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি বলে জানান অভিনেত্রী।

 

 

আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:০৫

▎সর্বশেষ

ad