ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মহাবিশ্বের ভারসাম্যই প্রাণের সম্ভাবনার মূল চাবিকাঠি

Anima Rakhi | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৭:৩০:৪৪ এএম

ডেস্ক নিউজ : মহাবিশ্বের দিকে তাকালে সহজ প্রশ্নগুলোও কখনো কখনো গভীরতম রহস্যের দুয়ার খুলে দেয়। আমরা কেন এখানে? কীভাবে সম্ভব হলো প্রাণের বিকাশ? বিজ্ঞানী ও দার্শনিকেরা বিশ্বাস করেন, প্রাণের বিকাশ কোনো দুর্ঘটনা নয় বরং মহাবিশ্বের গঠনতন্ত্রের গভীরে লুকিয়ে আছে এ প্রশ্নের উত্তর।

মহাবিশ্বের কাঠামো যেন প্রাণের বিকাশের উপযোগী একটি ভারসাম্যপূর্ণ পরিসর তৈরি করেছে। নিউট্রনের ভর, ইলেকট্রনের চার্জ বা মহাকর্ষ বলের শক্তির মতো যেসব মৌলিক ভৌত ধ্রুবক রয়েছে, তাদের মান এতটাই নিখুঁতভাবে নির্ধারিত যে তাতেই প্রাণের টিকে থাকা সম্ভব হয়েছে।

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক লুক বার্নস এই প্রসঙ্গে বলেন, মহাবিশ্বের ধ্রুবকগুলোর মাত্রা সামান্য পরিবর্তন হলেই পরমাণু অস্থিতিশীল হয়ে পড়ত, ফলে প্রাণের বিকাশ তো দূরের কথা, মৌলিক বস্তুগত কাঠামোই গড়ে উঠত না।

এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ধারণা হলো নৃতাত্ত্বিক নীতি (Anthropic Principle)। এই ধারণা অনুযায়ী, মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলো এমনভাবে বিন্যস্ত যে তা প্রাণের অস্তিত্বকে সম্ভব করে তুলেছে। এই নীতির প্রথম সূত্র বলছে, যেহেতু আমরা এখন এখানে আছি এবং জীবন বিদ্যমান, তাই নিশ্চয়ই মহাবিশ্বের এই ধ্রুবকসমূহের মান এমনভাবে রয়েছে যে তারা অন্তত এই স্থানে প্রাণ বিকাশের সুযোগ করে দিয়েছে। আর দ্বিতীয় সূত্রটি বলছে, এই ধ্রুবকসমূহের মান এমনই হতে হয় যাতে তারা প্রাণের বিকাশের জন্য উপযোগী হয়ে ওঠে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ ও অধ্যাপক শন ক্যারলও এই বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, মহাবিশ্ব সার্বিকভাবে একই রকম নয়, বরং অঞ্চলভেদে বৈচিত্র্যময়। ফলে এমন কোনো এক অঞ্চলে আমাদের অবস্থান হওয়াটা স্বাভাবিক, যেখানে প্রাণের বিকাশের জন্য প্রাসঙ্গিক শর্তগুলো অনুকূল ছিল।

সার্বিকভাবে বলা যায়, প্রাণের বিকাশ শুধু জীববিজ্ঞানের বিষয় নয়, বরং এটি মহাবিশ্বের ভৌত বাস্তবতার গভীরে প্রোথিত এক রহস্য, যা এখনো বিজ্ঞানীদের বিস্ময় জাগিয়ে যাচ্ছে।

কিউটিভি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৭:৩০

▎সর্বশেষ

ad