ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রিয়ালের দুর্বলতা খুঁজে জয়ের কৌশল আঁটছে জুভেন্টাস

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৯:০২:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মঙ্গলবার (১ জুলাই) ম্যাচ শুরু হবে রাত ১টায়। আরেক ম্যাচে আটলান্টায় বুধবার সকাল ৭ টায় মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড। অনুশীলনে অন্য সব দিনের দিনের চেয়ে ম্যাচের আগের দিনে বেশ ফুরেফুরে রিয়াল মাদ্রিদ। নক আউট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ।

প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। হাইভোল্টেজ ম্যাচের আগেই ফিরে এসেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য কিলিয়ান এমবাপ্পে। গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে পা রেখেই অসুস্থ হয়েন ফরাসি তারকা। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তাকে ছাড়াই তিন ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। তবে সুস্থ হয়ে ওঠায় এবার দলকে কোয়ার্টার ফাইনালে তোলার দায়িত্ব এমবাপ্পের কাঁধে। 

ইউরোপের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের এবার মৌসুমটা কেটেছে শিরোপা ছাড়া। নতুন কোচ শাবি আলোনসো ফিফা ক্লাব বিশ্বকাপের আগে দায়িত্ব নিয়ে দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন। গ্রুপ পর্বে আল হিলালের সঙ্গে ড্র, পাচুকা ও রেড বুল সালজবুর্গকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ জি থেকে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে এসেছে জুভেন্টাস। কঠিন ম্যাচ, আলোনসোর সামনে চ্যালেঞ্জ শৃঙ্খলা ধরে রেখে শিষ্যদের কাছ থেকে সেরাটা আদায় করে নেয়া। পাচুকা ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন রাউল অ্যাসেন্সিও। নিষেধাজ্ঞা শেষ হলেও এ ম্যাচে তাকে একাদশে রাখছেন না শাবি।
 
এসিএল ইনজুরির কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা অধিনায়ক দানি কারবাহাল ফিরছেন এ ম্যাচে। আসরে দুদান্ত পারফর্ম করছেন গনসালো গার্সিয়া। দুই ম্যাচে গোল পোেয়েছেন তিনি। এছাড়াও বেলিংহ্যাম, গুলার ও ভালভার্দেও আস্থার প্রতিদান দিয়েছেন কোচের। শুরুর একাদশে তাদের থাকা নিশ্চিত। জুভেন্টাসকে সমীহ করলেও সেমিফাাইনাল নিশ্চিতে বদ্ধপরকির শাবি আলোনসো।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে জানি। জুভেন্টাসের সঙ্গে জেতা কঠিন হবে। তবে, সবাই জানে তাদের কি করতে হবে। মানসিকতা ধরে রেখে লড়াই চালিয়ে যাবে ফুটবলাররা। চাপমুক্ত থেক পারফর্ম করতে হবে আমাদের।’অন্যদিকে রিয়াল মাদ্রিদের দুর্বলতাগুলো খুঁজে সেখানেই আঘাত করতে চান জুভেন্টাস কোচ ইগোর তুদোর।
 
তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ সফল দল। তবে, প্রতিটা দলেই কিছু দুর্বল জায়গা থাকে, সেগুলো খুঁজে বের করে আমাদের লড়াই করতে হবে। সহজে হাল ছাড়ব না আমরা।’দু’দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৭-১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। সে ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। তবে আগের লেগে ৩-০ ব্যবধানে জেতায়, সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। আসর থেকে ছিটকে যায় জুভেন্টাস। দু’দলের এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচে ১০ জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। ৯ ম্যাচে জিতেছে জুভেন্টাস।
 
আরেক ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। এফ গ্রুপে ফ্লুমিনেন্সের সঙ্গে ড্র করলেও, উলসানকে হারিয়ে এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ ষোলোতে পা রাখে ডর্টমুন্ড। এবার মেক্সিকোর ক্লাবটিকে হারিয়ে কোয়াটার ফাইনালে চোখ তাদের।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ৮:৫৪

▎সর্বশেষ

ad