ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৮:৫০:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়ান কাপ বাছাইয়ের সূচনাতেই জ্বেলে উঠেছে বাংলাদেশ। বাহরাইনের জালে ৭ গোল ঢুকিয়ে রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে টাইগ্রেসরা। আগের দুই আসরে কোনো জয় না পাওয়া বাংলাদেশ নারী দল এবার নিজেদের তৃতীয় প্রচেষ্টায়ই পেল রেকর্ড গড়া জয়। ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার মিয়ানমারের ইয়াংগুনে সি গ্রুপের প্রথম ম্যাচে এমন উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় টাইগ্রেসরা। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল যোগ করে ৭-০ ব্যবধানে ম্যাচ শেষ করে লাল-সবুজের মেয়েরা। দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহারদের কাছে মাঠে কোনঠাসা ছিল বাহরাইন। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধে গোল করেছে ৫টি। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো দুটি।

জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য পাঁচ গোলের ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, কোহাতি কিসকু, বদলি মুনকি আক্তার একটি করে। একটি বাহরাইনের আত্মঘাতি। মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন পিটার বাটলার। বাম দিকে ঋতুপর্ণা চাকমা, ডান দিকে শামসুন্নাহার জুনিয়র ও মাঝে তহুরা খাতুনকে দিয়ে আক্রমণ শানিয়েছেন কোচ। তাতে পুরোপুরি সফল বাটলার।

৬৬ মিনিটে এক সাথে তিন খেলোয়াড় পরিবর্তন করেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা ও স্বপ্না রানীকে বসিয়ে মাঠে নামান সাগরিকা, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপাকে। শুরু থেকে শেষ পর্যন্ত এ ধাঁচে খেলেছেন আফঈদারা। তবে বড় জয়ের পরও একটা অতৃপ্তি রয়েই গেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। প্রথম ম্যাচে মিয়ানমার ৮ গোল দিয়েছে তুর্কমেনিস্তানের জালে। বাংলাদেশ করেছে ৭ গোল। তাই টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে বাংলাদেশ।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad